৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অমর একুশে পালিত


হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে অমর একুশে পালন করেছে। ২১ফেব্রুয়ারী সকাল ৮টায় বিদ্যালয়ের শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। জাতীয় ও শোক পতাকা উত্তোলন শেষে এক শোকর‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে চিত্রাংক প্রতিযোগিতা ও আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মোঃ রফিক। বিশেষ অতিথি ছিলেন স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার দুলাল পাল। সিনিয়র শিক্ষক সুপ্লব পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক বিপূল পাল,ইলা পাল,গুলজার বেগম,আরিফুল ইসলাম প্রমুখ। সভা শেষে চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর ১৯৫২সালে মহান ভাষা আন্দোলনে নিহত শহীদের আত্বার শান্তি,দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।