মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হ্নীলা বাজার পরিচালনা কমিটির বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন


হ্নীলা (বাসষ্টেশন) বাজার পরিচালনা কমিটির বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে রাত ৯টায় হ্নীলা আল্-ফালাহ একাডেমী সংলগ্ন মাঠে বাজার কমিটির সদস্য মুফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন বাজার কমিটির সদস্য সচিব অধ্যাপক জহির আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,হ্নীলা বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ রফিক,ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সহসভাপতি বাহাদুর শাহ তপু,আবুল কালাম আলম,সাবেক ইজারাদার তোফায়েল আহমদ,হ্নীলা ষ্টেশন জামে মসজিদের সভাপতি মৌলানা নুরুল ইসলাম,খতিব ক্বারী ফরিদুল আলম,বর্তমান ইজারাদার জালাল উদ্দিন। বক্তব্য রাখেন,জসিম উদ্দিন সওদাগর,

ডাঃ সাইফুদ্দিন খালেদ,দিলদার আহমদ মেম্বার,মাষ্টার রফিক,মোঃ শাহজাহান,হাফেজ শাকের আহমদ,ডাঃ নুরুল আলম নুরু,মোঃ আলী,আশ্রফ আলী মিয়া,হারুন অর রশিদ,মোঃ আলম আবু,আব্বাস আলী প্রমুখ। সভায় হ্নীলা বাজারের সার্বিক উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে ১১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বাজার পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি গঠিত হওয়ার পর বিভিন্ন ব্যবসায়ীদের উত্থাপিত দাবী সমুহ পূরণের আশ্বাস দেওয়া হয়। উক্ত কমিটি সকলের আন্তরিক সহায়তায় এই বাজারের যাবতীয় সমস্যা সমাধান করতে সচেষ্ট হবেন বলে মত প্রকাশ করেন।

শেয়ার করুন