২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জেএফসি একাদশের জয় লাভ


হ্নীলা আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় খেলায় টেকনাফ জেএফসি ফুটবল একাদশ খারাংখালী ক্রীড়া পরিষদকে হারিয়ে শুভ সুচনা করেছে।
১৩মার্চ বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ৩য় আসরের ২য় খেলা টেকনাফ জেএফসি ফুটবল একাদশ ও খারাংখালী ক্রীড়া পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বের ১১মিনিটের মাথায় টেকনাফ জেএফসি ফুটবল একাদশের অধিনায়ক ৬নং জার্সিধারী দিদার রাইট আউট থেকে চমৎকার কিকের মাধ্যমে গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। খেলার ১৮মিনিটের মাথায় অধিনায়ক দিদার একই কায়দায় আরো একটি গোল করে দলকে ২-০গোলে এগিয়ে নেয়। উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও রেফারী বাশিঁ বাজিয়ে মধ্যবিরতি দেন। মধ্য বিরতির পর আবারো খেলা শুরু হয়।

খারাংখালী ক্রীড়া পরিষদ গোল পরিশোধে আক্রমণাতœক হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। বরং ২য়ার্ধ্বের ৩৮মিনিটের মাথায় এগিয়ে থাকা টেকনাফ জেএফসি ফুটবল একাদশের ৮নং জার্সিধারী খেলোয়ার আরো একটি চমৎকার গোল করে দলকে ৩-০গোলে এগিয়ে নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল করতে না পারায় খেলার শেষ বাঁশি বেজে উঠায় বিজয়ী দলের খেলোয়াড়েরা উল্লাসে ফেটে পড়ে আর পরাজিত দলের খেলোয়াড়েরা হতাশ হয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক দিদার। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী বোর্ডের সদস্য আলী হোসেন,সহকারী রেফারী ছিলেন নুরুল আলম,ওমর ফারুক ও ৪র্থ রেফারী ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান। ১৪ মার্চ হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ বনাম কাঞ্জরপাড়া বাছাই ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।