৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-রংগে ইলাহী ফুটবল একাদশের দাপুটে জয়


হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য়পর্বের খেলায় আরেক ফেভারিট টেকনাফ জেএফসি ইসলামাবাদ ফুটবল একাদশকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ।
২৬মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের ২য়পর্বের ৪র্থদিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ জেএফসি ফুটবল একাদশ ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে খেলা শুরু হয়। চমৎকার ক্রীড়াশৈলী এবং উত্তেজনাপূর্ণ খেলায় টেকনাফ জেএফসি ফুটবল একাদশ আক্রমণে এগিয়ে থাকলেও কৌশলগত ব্যর্থতায় গোলের দেখা পায়নি। পক্ষান্তরে নাইজেরিয়ান খেলোয়াড় সমৃদ্ধ রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের খেলোয়াড়েরা পাল্টা আক্রমনে গোল করতে ব্যর্থ হয়। এগিয়ে চলা উত্তেজনাপূর্ণ খেলায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা আরম্ভ হলে আবারো খেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে পুরো গ্যালারী সরব করে তুললেও রংগে ইলাহীর ৯নং জার্সিধারী খেলোয়াড় জাহাঙ্গীর চমৎকার একটি গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। ১২মিনিটের মাথায় ৮নং জার্সিধারী নাইজেরিয়ান অতিথি খেলোয়াড় জনসন আরো একটি গোল করে দলকে ২-০গোলে এগিয়ে নেয়। টান টান উত্তেজনায় অবশিষ্ট সময়ের খেলা এগিয়ে চললেও প্রতিপক্ষের খেলোয়াড়েরা গোল পরিশোধে ব্যর্থ হয়। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ জয়ের ধারায় ফেরার উল্লাসে মেতে উঠে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোলদাতা জাহাঙ্গীর। তাকে পুরস্কার তুলে দেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্নআহবায়ক মাহবুব মোরশেদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি,মাষ্টার মোফাজ্জল হক। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী আব্দুল শুক্কুর মেম্বার,প্রবীণ মুরুব্বী রহমত আলী,আব্দুস সালাম,গুরা মিয়া,আবু শামা,বাহাদুর শাহ তপু,মোঃ দেলোয়ার,মাষ্টার ছিদ্দিক আহমদ,টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা আবুল কালাম আলম প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী বোর্ডের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী,সহকারী রেফারী ছিলেন আলী হোছাইন,সুমন দে ও ৪র্থ রেফারী ছিলেন ফরহাদুজ্জামান। আগামী ২৮মার্চ বিকাল সাড়ে ৪টায় জেএফসি টেকনাফ ও নতুন পল্লান পাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।