৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জেএফসি ফুটবল একাদশের জয়


টেকনাফের হ্নীলায় আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় আসরে প্রথম পর্বের শেষ খেলায় টেকনাফ জেএফসি ফুটবল একাদশ ৪-০গোলে জয় লাভ করেছে।
২০মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির সহযোগিতায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের প্রথম পর্বের শেষ খেলা হ্নীলা হাইস্কুল মাঠে টেকনাফ জেএফসি ফুটবল একাদশ এবং মোচনী পাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরু ১০মিনিটের মাথায় টেকনাফ জেএফসি ফুটবল একাদশের ৭নং জার্সিধারী খেলোয়াড় কেফায়েত উল্লাহ গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। ২৩মিনিটের মাথায় একই দলের ৮নং জার্সিধারী মাহিন আরো একটি গোল করে দলকে ২-০গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষ দল গোল পরিশোধে চেষ্টারত অবস্থায় রেফারী মধ্যবিরতির বাঁিশ বাজান। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর ১৪মিনিটে টেকনাফ জেএফসি ফুটবল একাদশের ৭নং জার্সিধারী কেফায়েত আরো একটি গোল করে দলকে ৩-০গোলে এগিয়ে নেয়।এরপর ১৭মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ৬নং জার্সিধারী খেলোয়াড় দিদার চমৎকার শর্টে একটি গোল করে দলকে ৪-০গোলে এগিয়ে নেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও সমতা আনতে ব্যর্থ হয়। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে টেকনাফ জেএফসি ফুটবল একাদশ ৪-০গোলে মোচনী পাড়া স্টুডেন্ট ফুটবল একাদশকে পরাজিত করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কেফায়েত উল্লাহ। খেলায় প্রধান রেফারী ছিলেন আবুল কাশেম,সহকারী রেফারী ছিলেন শফিউল আলম,সুমন দে ও ৪র্থরেফারী ছিলেন রুস্তম আলী সৈকত। আগামী ২৩ মার্চ বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় রাউন্ডের ১ম খেলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ও মোচনীপাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।