২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হ্নীলা প্রাইমারী স্কুলের অভিভাবক সমাবেশ সম্পন্ন: পরিচালনা কমিটি গঠিত

হুমায়ুন রশিদ,(টেকনাফ): হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুলের অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে ১০ সদস্যবিশিষ্ট স্কুল পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুলের অভিভাবক সমাবেশ স্কুল হলরোমে পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এরশাদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন মিল্কী, আব্দুস সালাম, রহিম উদ্দিনসহ অভিভাবক, অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় স্কুলের সার্বিক বিষয়াদি আলোচনা স্বাপেক্ষে আগামী ৩ বছরের জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বিদ্যোৎসাহী প্রতিনিধি রাশেদ মোহাম্মদ আলী, সদস্য সচিব প্রধান শিক্ষক এরশাদুর রহমান, পুরুষ অভিভাবক প্রতিনিধি বনি আমিন, আবু তৈয়ব, মহিলা অভিভাবক প্রতিনিধি সাবেকুন্নাহার, রহিমা বেগম, বিদ্যোৎসাহী প্রতিনিধি রাশেদা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি নুসরাত ফাতেমা, শিক্ষক প্রতিনিধি রোজিনা পারভীন, দাতা সদস্য প্রতিনিধি শূন্য থাকায় পদাধিকার বলে স্থানীয় মেম্বার শামসুল আলম বাবুলকে সদস্য করে ১০সদস্যবিশিষ্ট হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুল পরিচালনা কমিটি গঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।