৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে মৌলভীবাজার ফুটবল একাদশ জয়ী


টেকনাফের হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের খেলায় মৌলভীবাজার ফুটবল একাদশ ১-০গোলে জয়ী হয়ে ২য় রাউন্ড নিশ্চিত করেছে।
জানা যায়-৮ ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ১১তম খেলা মৌলভী বাজার ফুটবল একাদশ ও হোয়াইক্যং বাচাই ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে উভয় দলের খেলোয়াড়েরা চমৎকার নৈপূন্য প্রদর্শন করে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ করে তুললেও কোন দলই গোল করতে পারেনি। খেলার মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে ১৮মিনিটের মাথায় মৌলভীবাজার ফুটবল একাদশের মোরশেদ একটি গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধ করতে না পারায় রেফারী শেষ বাঁিশ বাজালে মৌলভী বাজার ফুটবল একাদশ ১-০ গোলে জয়ী হয়। খেলায় প্রধান রেফারী ছিলেন আবুল কাশেম কুতুবী, সহকারী রেফারী ছিলেন নুরুল আলম ও মোঃ আলমগীর চৌধুরী। ৪র্থ রেফারী ছিলেন জয়নাল আবেদীন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রমিজ। ৯ ফেব্রুয়ারী টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশ বনাম খারাংখালী ক্রীড়া পরিষদের মধ্যে ১২তম খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।