মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট টেকনাফ তরুন প্রবাহ ফুটবল একাদশ সেমিতে

শেয়ার করুন


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ প্রতিপক্ষ টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
জানা যায়-১৬ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় খেলা টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ও টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর হলে ১৫মিনিটের মাথায় টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশের ডিফেন্ডার মোঃ তাহের একটি কর্ণার কিক থেকে হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আনন্দে ফেটে পড়ে। তখন দলকে ১-০গোলে এগিয়ে নেয়। ২৩ মিনিটের মাথায় একই দলের স্ট্রাইকার ছোটন রাখাইন মধ্য মাঠ থেকে কয়েক জন খেলোয়াড়কে কাটিয়ে প্রতিপক্ষের গোল রক্ষককে পরা¯’ করে দলকে ২-০ব্যবধানে এগিয়ে রাখে। এরপর প্রতিপক্ষের খেলোয়াড়েরা আপ্রাণ চেষ্টা চালিয়ে গোল পরিশোধে ব্যর্থ হয়। ফলে টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ২-০গোলে জয়ী হয়ে এই টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন। খেলায় প্রধান রেফারী ছিলেন আবুল কাশেম,সহকারী রেফারী ছিলেন মাসুম ও রুস্তম আলী সৈকত এবং ৪র্থ রেফারী ছিলেন ইসমাঈল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার ছোটন রাখাইন। ১৭ ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা টুব্রাদার্স ফুটবল একাদশ ফুলের ডেইল বনাম নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়ার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন