১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

হ্নীলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত


হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫মার্চ সকাল ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় স্কুল হল রুমে ১৯৭১সালের ২৫মার্চ সংগঠিত গণহত্যার আলোকচিত্র প্রদর্শন করা হয়। এরপর সকাল ১১টায় স্কুল হলরুমে সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষক সিদ্দিক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক কামাল আহমদ, মৌলভী আবুল হোসেন ফেরদৌসী,নিলুফার ইয়াছিম মুক্তা,কায়সার হেলাল,মনোয়ার হোসেন,নুরুল হোছাইন ভুট্টো,শাহ আজিজ,নুসরাত ফাতেমা,আব্দুল মজিদ,আব্দু রশিদ (রাজ্জাক),শাহিদুর রহমান খাঁন, প্রবাল শর্মা,উজ্জল বড়ুয়া ও নাছির কামাল প্রমূখ। এসময় ১৯৭১সালে ২৫মার্চের পাকিস্তানিদের গণহত্যার বর্ণনা শিক্ষার্থীসহ উপস্থিত সকলের নিকট তুলে ধরেন বক্তারা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্বার শান্তি এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।