১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির শোডাউনের মাধ্যমে যাত্রা শুরু

teknaf-pic-c-13-11-16
বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার নবঘোষিত কমিটির সাইফুল-ফাহিম পরিষদ ইতিহাসে স্মরণীয় শোডাউনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
জানা যায়-১৩ নভেম্বর বিকাল ৩টায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবের খান বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতা-কর্মীদের নিয়ে নবনির্বাচিত হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম,সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমকে নাইট্যং পাহাড় হতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর প্রায় শতাধিক নোহা-মাইক্রো,মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন শেষে হ্নীলা দরগাহ ষ্টেশনে নবনির্বাচিত সভাপতি সাইফুল করিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রহিম উল্লাহ,মর্তুজা হাসান মুরাদ,জমির উদ্দিন,সাদ্দাম করিম,নাসির উদ্দিন,মুজিবুল হক,মোহাম্মদ হোসাইন,রাশেদ মালেক,মোঃ আবছার প্রমুখ। সভায় বক্তারা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ সংঘবদ্ধ ও সুসংহত রাখতে সবাইকে ভেদাভেদ ভূলে ছাত্রলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।