৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ জয়ী


টেকনাফের হ্নীলায় আন্ত: উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় আসরে প্রথম পর্বের ৮ম খেলায় চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ১-০গোলে জয় লাভ করেছে।
১৯মার্চ বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির সহযোগিতায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের প্রথম পর্বের ৮মদিনের খেলা হ্নীলা হাইস্কুল মাঠে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ এবং নতুন পল্লানপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্ব দারুন উত্তেজনাময় হলেও কোন দলই গোলের দেখা পায়নি। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর ১৯মিনিটেই চৌধুরীপাড়া ফুটবল একাদশের ৬নং জার্সিধারী বু বু রাখাইন মিডফিল্ড থেকে লং কিকের মাধ্যমে গোলরক্ষককে পরাস্থ করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও সমতা আনতে ব্যর্থ হয়। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ১-০গোলে নতুন পল্লানপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোলদাতা বু বু রাখাইন। খেলায় প্রধান রেফারী ছিলেন মোঃ আলী হোসেন,সহকারী রেফারী ছিলেন মোহাম্মদ আলমগীর,আহমদ কবীর ও ৪র্থ রেফারী ছিলেন মালেক সোহেল। ২০মার্চ বিকাল সাড়ে ৪টায় টেকনাফ ইসলামাবাদ ফুটবল একাদশ ও মোচনী পাড়া স্টুডেন্ট ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।