মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

হোয়ানকে বনবিভাগের অভিযানে ৫০ ঘনফুট কাঠ উদ্ধার

শেয়ার করুন

Pic-22-03-15
মহেশখালীর হোয়ানকে বনবিভাগের অভিযানে ৫০ ঘনফুট কাঠ উদ্ধার করেছে। গত ২২ মার্চ দুপুর ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ও মুদিরছড়া বিট অফিসার ও মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট কোর্টের এফ সি সিও আব্দুল হামিদের নেতৃত্বে বনবিভাগের একদল ষ্টাফ হোয়ানকের ধলঘাট পাড়া এলাকায় মোহাম্মদ ইউছুপের বাড়ি থেকে ৫০ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার করেছে। পরে উদ্ধারকৃত মালামাল গোরকঘাটা র‌্যাঞ্জ অফিসে নিয়ে আসে। এ ব্যাপারে বিট কর্মকর্তা আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা মোঃ ইউছুপের বাড়ি থেকে ৫০ ঘনফুট আকাশমনি কাঠ উদ্ধার করি। কাঠচোর চক্রের গডফাদার যত বড়ই হোক কাউকে ছাড় দেওযা হবেনা। এ অভিযান চলছে এটা অব্যাহত থাকবে। যারা পাহাড়ের গাছ কেটে বন উজাড় করে পরিবেশ ধ্বংশ করে তারা দেশ ও জাতির শক্রু তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা। এ বিষয়টি মামলার প্রক্রিয়া চলছে। অভিযানে আরো যারা ছিলেন মুদিরছড়া বন বিটের সদ্য যোগদানকৃত অফিসার আব্দুল জব্বার ও বন বিভাগের ষ্টাফগন।

শেয়ার করুন