২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হোয়াইক্যংয়ে কর্মরত এনজিওতে চাকুরীর দাবীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হোয়াইক্যংয়ে শরণার্থী ক্যাম্পে এনজিও সংস্থা এমএসএফ এবং (এমওএএস) মোয়াসসহ বিভিন্ন সংস্থায় স্থানীয় শিক্ষিত বেকার নারী-পুরুষ ও যুবকদের কর্মসংস্থান তথা চাকুরীর দাবীতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর দুুপুর সাড়ে ১২টায় উপজেলার হোয়াইক্যং ঊনচিপ্রাং ষ্টেশনে প্রধান সড়কে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মানব বন্ধনোত্তর এক পথসভা হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল খলিল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান,হোয়াইক্যং ইউনিয়ন (উত্তর) শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়ার, সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিম, ঊনচিপ্রাং সরকারী প্রাইমারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্নআহ্বায়ক শহীদ উল্লাহ ফাহাদ, কফিল উদ্দিন, চাকুরী প্রার্থী মিজানুর রহমান, হাসনা হেনা, তপুরা আক্তার, আবুল কালাম, আব্দুল মালেক, রাশেদুল ইসলাম, আবু শেফা, আবদুর রহামন, হেলাল উদ্দিন, মোঃ সায়েম, রনি মল্লিক, নাসিমা আক্তার, আহমুনা আক্তার প্রমূখ। এতে বক্তারা বলেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্থদের বিভিন্ন এনজিও সংস্থা সমুহে শিক্ষিতদের চাকুরী দেওয়ার ব্যাপারে সরকারের মন্ত্রী,এমপিসহ উর্ধ্বতন মহলের নির্দেশনা থাকা সত্বেও এনজিও সংস্থা এমএসএফ ও মোয়াস তা উপেক্ষা করছে। বরং জামায়াত-বিএনপির কতিপয় নেতাদের সাথে আঁতাত করে চিহ্নিত কিছু জামায়াত-বিএনপির লোকদের চাকুরীতে নিয়োগ দিয়েছে। প্রকৃত শিক্ষিত বেকার ও দরিদ্র জনসাধারণ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে কৌশলে কমমূল্যে সেবাপ্রার্থী রোহিঙ্গাদের ইনসেনটিভ প্রদানের মাধ্যমে ব্যবহার করছে বলে জানান। স্থানীয়দের চাকুরী দেওয়ার ব্যাপারে এনজিও মোয়াস কর্মকর্তার সাথে কথা বললে উল্টো হুমকি দেয় বলে অভিযোগ তোলেন বক্তারা। এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান, আমরা দলমত নির্বিশেষে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে স্থানীয় শিক্ষিত নারী-পুরুষের চাকুরী তথা কর্মসংস্থানের দাবী জানিয়ে আসছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।