১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হোয়াইক্যংয়ে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই


টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী গ্রামের কৃষক আলী হোসনের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা। ১৫ ফেব্রুয়ারী দুপুরে কেরুনতলী গ্রামে মৃত সোলতান আহমদের পুত্র কৃষক আলী হোসনের বাড়িতে আগুন লেগে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
গরুর খাবার জন্য সংগ্রহ করে রাখা একটি খড়ের স্তুপে বিদ্যুতের লাইন ছিড়ে পড়ে অগ্নিকান্ডের সুত্রপাত বলে স্থানীয় সুত্রে জানা যায় । এসময় বাড়ির লোকজন ঘরের বাইরে ছিল। ঘরে আগুন দেখে স্থানীয় লোকজনসহ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। অগ্নিকান্ডে বাড়ির ভেতরে থাকা নগদ ৭৫ হাজার টাকা, ধান, চাল, বিভিন্ন রকমের ফার্নিচারসহ পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য হাজ্বী জালাল আহমদ মেম্বার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।