১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হোয়াইক্যং হাইওয়ে নতুন আইসি শফিক


হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশে নতুন আইসির যোগদান এবং কর্মরত আইসির বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জানা যায়,১৩ অক্টোবর বিকাল ৩টায় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নতুন আইসি হিসেবে এসআই শফিক আহমদকে বরণ ও কর্মরত আইসি জামাল হোসনের বিদায় উপলক্ষ্যে একসভা এএসআই অজিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কনস্টেবল ফখরুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা হাইওয়ে পুলিশের আইসি এসআই সোহেল উদ্দিন। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদুল আলম জুয়েল,উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,টেকনাফ উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সাকের,হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়া,সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিম,হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক হারুন,টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া,হোয়াইক্যং মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের সভাপতি,সম্পাদক,পুলিশ সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন,বর্তমানে বিদায়ী আইসি সকলের সহায়তা ও পরামর্শের ভিত্তিতে অত্র এলাকার চুরি-ডাকাতি,মাদক চোরাচালানসহ যাবতীয় অপরাধ দমনে দক্ষতার পরিচয় দিয়েছেন। যার ফলে এলাকাবাসী অতীতের তুলনায় সুখে-শান্তিতে ছিল। আমরা আশাকরি নবাগত আইসিও বিদায়ী আইসির পদাংক অনুসরণ করে সুনামের সাথে কাজ করবেন। বিদায়ী আইসির নতুন কর্মস্থল যেন আরো সাফল্যময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সভাশেষে নবাগত আইসি এসআই শফিক আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং কর্তব্যরত আইসি এসআই জামাল হোসেনকে বিদায় জানানো হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।