মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে মসজিদ নির্মানে আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

জাহাঙ্গীর আলম,টেকনাফঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক সহ স্থানীয়রা নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মানের লক্ষে হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র জোনায়েদ।
১৭ মার্চ ১১ টার দিকে বিদ্যালয়ের হল রুমে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাও: নুর আহমদ আনোয়ারী, বিদ্যালয়ের দাতা জোনায়েদ আলী চৌধুরী,হ্নীলা আলফালাহ একাডেমীর অধ্যক্ষ নুর হোসাইন সিদ্দিকী,হ্নীলা,কান্জরপাড়া, নাইক্ষংখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী,অভিভাবক সদস্য এনামুল হক,হোয়াইক্যং বনবিভাগের কর্মকর্তাগণ সহ স্থানীয় ব্যক্তি বর্গ বিদ্যালয়ের শিক্ষক গণ।
বক্তারা বলেন,প্রতিটি বিদ্যালয়ে একটি করে মসজিদ নির্মান হলে নামাজ আদায় সহ ইসলামের প্রতি শিক্ষার্থীরা আরো মনোযোগী হবে।হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ে একটি মসজিদ নির্মান হলে স্কুলের সকল শিক্ষার্থী সহ শিক্ষক ও আশপাশের লোকজন নামাজ আদায় করতে পারবে।
মোনাজাতের মাধ্যমে সভা শেষে মসজিদ নির্মানের বিষয় বাজেট আলোচনা সহ উপস্থিত সকলে দোআ কামনা করেন।

শেয়ার করুন