৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

হাসিনা-মোদির বৈঠকে থাকছেন মমতা

৭ বছর পর ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রীর সেই বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্য হিন্দু জানিয়েছে, শেখ হাসিনার সম্মানে দেওয়া নৈশভোজে যোগ দিতে মমতাকে ফোন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির ফোনের পর মমতা ৭ এপ্রিল রাতে দিল্লি গিয়ে ৮ এপ্রিল নৈশভোজে উপস্থিত থাকবেন। বুধবার সরকারি সূত্রে মমতার এই আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বুধবার মমতা বলেন, দিল্লিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ ভারত-বাংলাদেশের যৌথ বিষয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তার সম্মানেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।