মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

হাসপাতাল থেকে পুলিশি হেফাজতে সালাহ উদ্দিন

শেয়ার করুন

Salah-Uddin_thereport24

ভারতের মেঘালয় রাজ্যে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের নেগ্রিমস হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। খবর বিবিসি বাংলা।

মঙ্গলবার রাতে শিলংয়ের পুলিশ সুপার (এসপি) বিবেক সিয়াম জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদকে শিলং সদর থানায় রাখা হবে। সেখানে আজ (মঙ্গলবার) তার আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু হবে। এর পর বুধবার তাকে আদালতে তোলা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিন আহমেদ ঢাকার উত্তরা থেকে নিখোঁজের দুই মাস পর গত ১১ মে ভারতের শিলংয়ের থানায় হাজির হলে সেখানকার পুলিশ তাকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে। তবে তিনি গত দুই মাস কোথায় ও কীভাবে ছিলেন, তা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। সালাহ উদ্দিন আহমেদও নিজে মুখ খুলছেন না।

প্রথমে একদিন একটি মানসিক হাসপাতালে, পরে এক সপ্তাহ শিলংয়ের সিভিল হাসপাতালে এবং গত এক সপ্তাহ নেগ্রিমস হাসপাতালে তিনি চিকিৎসাধীন বন্দী হিসেবে ছিলেন।

দুই বার গোয়েন্দা অফিসাররা হাসপাতালে তার সঙ্গে কথা বললেও অসুস্থতার কারণে গত ১৫ দিনে তার আনুষ্ঠানিক পুলিশি জেরা হয়নি।

এর আগে মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে মঙ্গলবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয়।

এদিকে দ্য রিপোর্টের কলকাতা প্রতিনিধি জানান, নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার বলেছেন, সালাহ উদ্দিনের মেডিক্যাল রিপোর্ট দেখেই চিকিৎসকরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

শেয়ার করুন