মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

হারলেও শেষ চার নিশ্চিত চিটাগাংয়ের

শেয়ার করুন

taskin20161204012151
টানা দুই ম্যাচ হেরে কিছুটা বেকায়দায় চিটাগাং ভাইকিংস। সেইসঙ্গে বিপিএলের লিগ পর্বের ম্যাচও শেষ হয়ে গেলো তাদের। তবে, রাজশাহী কিংসের কাছে বাজেভাবে হেরে গেলেও তামিম ইকবাল অ্যান্ড কোং একটা বিষয় চিন্তা করে স্বস্তি পেতে পারে। কারণ, হেরে গেলেও বিদায় নিতে হচ্ছে না তাদের। শেষ চার নিশ্চিতই হয়ে গেছে চিটাগাং ভাইকিংসের।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল ঢাকা ডায়নামাইটস। তাদের সঙ্গী হিসেবে বাকি কোন তিনটি দল যাবে- সেটাই নিশ্চিত হয়নি গ্রুপ পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে।

আজ দিনের শুরুতে বরিশাল বুলসকে হারিয়ে লিগ টেবিল রীতিমতো জমিয়ে তুলেছে রংপুর রাইডার্স। বরিশাল ‍শুধু হারেইনি, কুমিল্লাকে সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে তারা। পরের ম্যাচে কুমিল্লা জিতলেও কোনো লাভ হবে না।

বিকালের ম্যাচে চিটাগাং ভাইকিংস হেরে গেলো রাজশাহীর কাছে। ৬ উইকেটের বড় ব্যবধানে। তাতে চিটাগাং, রাজশাহী, খুলনা এবং রংপুরের পয়েন্ট হয়ে গেলো সমান ১২ করে। চিটাগাং আর রাজশাহীর ম্যাচ শেষ। ১ ম্যাচ করে বাকি রয়েছে খুলনা আর রংপুরের।

রোববার লিগ পর্বের শেষ দিন ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা আর কুমিল্লার বিপক্ষে নামবে রংপুর। এই দুই ম্যাচে খুলনা এবং রংপুর জিতলে বিদায় নেবে রাজশাহীই। কারণ, আজ বড় ব্যবধানে জিতলেও রান রেটের ব্যবধানে এগিয়ে চিটাগাংই। +০.২৩৩। রাজশাহীর রান রেট +০.২০৮।

রংপুর আর খুলনা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ১৪ করে। তখন রান রেটের কারণে রাজশাহী হয়ে যাবে পঞ্চম। চিটাগাং থাকবে চতুর্থ। অপরদিকে খুলনা-রংপুরের কেউ একজন হেরে গেলেই বিদায় নিশ্চিত। কারণ এই দুই দলেরই রানরেট অনেক খারাপ। মাইনাস করে। সুতরাং, হারলেই বিদায়। জিতলে রাজশাহীর সমস্যা হবে। কিন্তু রানরেট ভালো থাকার কারণে চিটাগাংয়ের কোনো সমস্যা হবে না। অন্তত চতুর্থ দল হিসেবেও তারা উঠে যাবে শেষ চারে।

শেয়ার করুন