২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি হাফেজখানা ও এতিমখানার নিজস্ব অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই এলাকার দানশীল ব্যক্তি মরহুম হাজি এজাহার মিয়া নিজস্ব জমি দান করে এই হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠা হয়েছিল। আর ওই প্রতিষ্ঠানটি পরিচালনার নামে তাঁর পুত্র রফিকুল আলম মিয়া এসব অর্থ আত্মসাত করেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ।
হাজিপাড়া এলাকায় মোহাম্মদিয়া হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে ২৪ কানি জমি দান করেন মরহুম হাজি এজাহার মিয়া। ওই জমির কিছু অংশ সম্প্রতি রেললাইনের জন্য অধিগ্রহণ হয়েছে। যার অনুকুলে ৮৮ লাখ টাকা উত্তোলন করেন রফিকুল আলম মিয়া। যে টাকা প্রতিষ্ঠানটির নামে ওয়ান ব্যাংকের একটি একাউন্ট থেকে উত্তোলন করেন রফিকুল। কিছু এই টাকার কোনভাবেই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিযোগ উঠেছে পুরো টাকাই আত্মসাত করেছেন রফিকুল। এব্যাপারে প্রতিষ্ঠান পরিচালনায় জড়িতরা একাধিকবার বৈঠক করলেও তিনি বৈঠকে উপস্থিত হন না।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ প্রতিষ্ঠানের জমির বার্ষিক লাগিয়েত বাবদ অর্থ, বাগান থেকে সুপারী সহ অন্য বিক্রির টাকাও তিনি আত্মসাত করে আসছেন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষাক ও শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে অভিযুক্ত রফিকুল আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে সব অভিযোগ বলা হচ্ছে তা সত্য নয়। হাফেজখানা ও এতিমখানা নিয়ম মতে পরিচালিত হচ্ছে। একটি মহল মিথ্যা অভিযোগ গুলো বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।