মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

হাঙ্গর খালের বানের পানির স্রোতে পদুয়ায় ৪ বসতবাড়ি খালের গর্ভে বিলীন

শেয়ার করুন

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার ফরিয়াদির কুল এলাকায় শাহ্ সাহেব পাড়ার ৪ বসতবাড়ি গত ২৪জুলাই দিবাগত রাতে খালের গর্ভে ধ্বসে পড়েছে। ওই সময় বাড়ির লোকজন ঘুমন্তাবস্থায় ছিল। ভাগ্যক্রমে সকলে প্রাণে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন যথাক্রমে আবু তৈয়ব, মো: হাছান, ছরওয়ার কামাল ও আনোয়ারা বেগম। তাঁরা সকলেই দরিদ্র। বসতবাড়ি ধ্বসে পড়ার পর থেকে তাঁরা আর্থিক দূরাবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে স্বজনদের বাড়িতে তাঁরা আশ্রিত। এছাড়া ওই পাড়ার আরো ২০/৩০ পরিবার হুমকির সম্মুখীন। ক্ষতিগ্রস্থরা জানান, অপরিকল্পিত ভাবে খাল থেকে বালি উত্তোলন করার কারণে এ ধরনের সর্বনাশ ঘটেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন এবং ওই এলাকার ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দুঃখ-দূর্দশা স্বচক্ষে দেখেন এবং জরুরী ভিত্তিতে চেয়ারম্যান তাঁদেরকে আর্থিক সহায়তা দেবেন বলে আশ্বাস দেন। এলাকাবাসী জানিয়েছেন, ওই এলাকায় খালের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড যদি জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অচিরেই পুরো এলাকার ৫০/৬০ পরিবারের বসতবাড়ি খালের গর্ভে ধ্বসে পড়বে।

শেয়ার করুন