মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হলিডেমোড়-বাজারঘাটা-টার্মিনাল সড়ক সংস্কার ও প্রসস্থকরণ প্রকল্প একনেকে অনুমোদিত

শেয়ার করুন

কউকের প্রস্তাবিত হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক প্রকল্পটি একনেক সভায় অনুমোদন করা হয়েছে।

অদ্য ১৬ জুলাই ২০১৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবিত হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পটি অনুমোদন লাভ করে।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ মুঠোফোনে বলেন, দীর্ঘ ২/৩ তিন বছর অক্লান্ত পরিশ্রম, হাজারো জটিলতা এবং অনেক চড়াই উৎরাই পেরিয়ে অদ্য ১৬ জুলাই ২০১৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন লাভ করে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি প্রকল্পটি অনুমোদনের ব্যাপারে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, ফুটপাত, সাইকেল ওয়ে, সবুজায়ন, ফুটওভার ব্রীজ, সড়ক বাতি স্থাপন (বিদ্যুতায়ন), ড্রেন নির্মাণ, ব্রীজ, কালভার্ট, সিসি ক্যামেরা এবং ওয়াইফাই সংযোগ স্থাপন সহকারে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে যানজট নিরসনের পাশাপাশি শহরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তাই যথাযথভাবে যথাসময়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, তিনি পবিত্র হজ্জ পালনের জন্য গত ০৮ জুলাই ২০১৯ তারিখ সৌদি আরব গমন করেন।

শেয়ার করুন