২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

হলদিয়ায় ‘পালং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


কনক বড়ুয়া,(নিউজরুম এডিটর): ১৫ সেপ্টেম্বর শুক্রবার পালং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বিকেল ৪টায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় মুখোমুখি হয় পূর্ব ধেছুয়া পালং বাছাই একাদশ বনাম ঘোনার পাড়া বাছাই একাদশ। ৬০মিনিটের উত্তেজনা পূর্ণ খেলায় ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রপি নিশ্চিত করেন পূর্ব ধেছুয়া পালং বাছাই একাদশের খেলোয়ারেরা।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক সাঈফ মুন্নার হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মানবজমিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক রাসেল চৌধুরী।

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত “পালং গোল্ড ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মির্জা জহির রায়হান, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আমার মুক্তিযোদ্ধা সন্তান কক্সবাজার জেলার সভাপতি শাহজাহান সাজু, হলদিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য এম মনজুর আলম, আওয়ামীলীগ নেতা জয়নাল উদ্দীন বাবুল, সাবেক যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল কালাম, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রায়হান, সাধারন সম্পাদক আরমান হোসেন কাজল সহ অত্র ইউনিয়নের মান্যগণ্য নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।