১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

একজন প্রকৃত ভাল মানুষকে হারালাম: এমপি বদি

হলদিয়া পালং ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনের পিতার ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক আমিনের পিতা বিশিষ্ট সমাজসেবক সোলতান আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২.৪০ টার সময় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগের কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কয়েকমাস যাবৎ বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোলতান আহমদ দীর্ঘ ২৫ বছর স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব স্থানীয় মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত মুসল্লিদের উদ্দ্যশ্যে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদার এবং মরহুমের ছেলে আমিনুল হক আমিন। সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, মরহুম সোলতান আহমদ প্রকৃতপক্ষে একজন ভাল মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমৃত্যু আওয়ামীলীগকে বুকে ধারন করেছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ মুরব্বী এবং আওয়ামীলীগ কর্মীকে হারালাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।