১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

হলদিয়া-পাতাবাড়ি সড়কের বেহাল অবস্থা : সংস্কার জরুরী

 


উখিয়ার হলদিয়া-পাতাবাড়ি সড়কটির বর্তমানে বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় সংস্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে। হলদিয়া-পাতাবাড়ি সড়ক দিয়ে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রায় হাজারো ছাত্র-ছাত্রী সহ প্রায় দুহাজারের কাছাকাছি জনসাধারন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, রাস্তার দুপাশে বেশিরভাগ ক্লথ স্টোর এবং দর্জির দোকানের ময়লা-অাবর্জনা রাস্তার পাশে যেখানে সেখানে জমিয়ে রাখা হয়েছে। যার ফলে যাতায়াত ব্যবস্থা দুরুহ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত গর্ত গুলো দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করছে। পথে বিকল হচ্ছে অনেক যানবাহন। অন্যদিকে সড়কে চলাচলকৃত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে একের পর এক। হলদিয়া-পাতাবাড়ি সড়কে যেখানে চলাচলের জন্য সময় দরকার মাত্র ১৫ মিনিট সেখানে সময় ব্যয় হচ্ছে প্রায় ঘন্টার কাছাকাছি। অন্যদিকে ভাঙ্গা রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় জখমও হচ্ছে প্রায় সময়। এছাড়া যানবাহন গুলো অনেক সময় রাস্তার মধ্যে খানে বিকল হয়ে পড়লে দু’পাশে দাড়িয়ে থাকা ছাড়া বিকল্প সড়ক দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। সড়কের কিছু কিছু জায়গায় গাড়ি গুলো চলতে গিয়ে অনেক যে কোন সময় খাদে পড়ে যেতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। তাই অতিসত্ত্বর উল্লেখিত স্থানের ভাঙ্গা রাস্তাটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে। একাধিক টমটম চালকের মতে, জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করা না হলে সড়কে আর কয়েকদিন পর যান চলাচল কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। বিগত প্রায় ১বছর ধরে গর্ত গুলো সংস্কার না হওয়ায় জনমনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালকরা অবিলম্বে সড়কটি সংস্কার করার লক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

ইউপি সদস্য এম মনজুর আলম জানান, হলদিয়া রাস্তার সংস্কার অতীব জরুরী। স্কুলের ছাত্রছাত্রী এবং হলদিয়া, পাতাবাড়ি সহ পার্শবর্তী ইউনিয়নের জনসাধারনের যাতায়াতে সুবিধার জন্য ডেইন নির্মাণ জরুরী। ডেইন নির্মানে এমপি, জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।