২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

হলদিয়ায় কৃষকলীগের সম্মেলন সম্পন্ন মাহমুদুল হক সভাপতি, নুরুল আলম সাধারন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পশ্চিম হলদিয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাদশা মিয়া চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, সাবেক হলদিয়া পালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসলাম, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল করীম, উখিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জাহান সাজু ,১ নং কৃষকলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সভায় সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের আহব্বায়ক মাহমুদুল হক, সঞ্চালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহব্বায়ক নুরুল আলম প্রমূখ।

এদিকে উক্ত সম্মেলনে ভোটের মাধ্যমে মাহমুদুল হক সভাপতি, মোহাম্মদ নুরুল আলমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিতরা উখিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী ও সাধারন সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন এবং সংগঠনকে সু-সংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।