২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

হলদিয়ার সেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক ইয়াবাসহ গাজীপুরে গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে গাজীপুর সহ অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ মোঃ নোবেল কে ৬হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নলজানী এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতের নাম সাইদ মোহাম্মদ নোবেল সে কক্সবাজার জেলার উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা কাঠালিয়া এলাকার সাবের আহাম্মদ প্রকাশ সাবেক মিস্ত্রীর পুত্র।

একটি অসাধু চক্র কাঠের তৈরী ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম শুরু করেন পুলিশ।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা রজু করা হয়েছে। পুলিশের সন্দেহ সে রোহিঙ্গা নাগরিক হতে পারে এ বিষয়ে তদন্ত চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।