১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

হলদিয়া মধুঘোনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা

গত ১৭ ডিসেম্বর উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের গুরা মিয়া গ্যারেজ স্ংলগ্ন মধুঘোনায় জমি জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে স্ংগঠিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে এলাকাবাসী।  জায়গা দখলের নামে  নিরহ নারী-পুরুষের উপর নির্বিচারে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবীতে এক বিশাল প্রতিবাদ সভা করেছে শত শত নারী-পুরুষ।
গত ২০ ডিসেম্বর বিকার ৩টায় উখিয়া থানা পুলিশের উপস্হিতিতে  স্হানীয় গুরা মিয়া গ্যারেজ মাঠে অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় কোরআন তিলাওয়াত কররেন হাফেজ হামিদ হোসাইন, এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন হলদিয়া ১ নং ওয়ার্ডের মেম্বার এম,মন্জুর আলম। 
সমাজ সেবক কবির আহমদের সভাপতিত্বে ও ফরিদুর আলমের পরিচালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক জয়নাল উদ্দিন বাবুল, ৬ ওয়ার্ড মেম্বার শামশুল আলম, মহিলা মেম্বার সাজেদা আকতার, খোরশেদ আলম মনু, জাহাঙ্গীর আলম, রশিদ আহমদ, আলী হোছন, নুরুল আজিম মনু, প্রমুখ। বক্তারা বলেন, যারা ভাড়াতে সন্ত্রাসী এনে  শান্তিপ্রিয় নারী পুরুষের উপর বর্বরোচিত হামলা চালিয়ে এলাকার শান্ত পরিবেশ কে অশান্ত করে তুলেছে, তারা দেশ ও জাতীর শত্রু, এদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। অভিলম্বে অভিযুক্তদের বিরুদ্বে ব্যবস্হা গ্রহনের জন্য পুলিশ প্রশাসেনর প্রতি জোর দাবী জানান এবং সুষ্ট বিচার না হওয়া পর্যন্ত অন্যায় অত্যচারের বিরুদ্বে জিহাদ চালিয়ে ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য গুরা মিয়া গ্যারেজ সংলগ্ন মধু ঘোনা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র নুরুল আলমের সাথে বসতভিটা দখলকে কেন্দ্র করে গত। ১৭ ডিসেম্বর স্বশস্ত্র সংঘর্ষে, প্রায় ৩০/৩৫ জন নারী পুরুষ আহত হয়। আহতদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রী তৈয়বা বেগম ও রশিদ আহমদের পুত্র মোঃ করিমের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।