২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

10987706_824390690980091_2353677296534136717_n
২০ দলীয় জোট ঘোষিত অবরোধ ও চলমান ৭২ ঘন্টা হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করে কক্সবাজার শহর জামায়াত। ১৯ মার্চ বৃহস্পতিবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশের বর্তমান অচলাবস্থার জন্য শেখ হাসিনার হিটলার-মুসোলিনি শাসনই দায়ী। বাকশালী সরকার রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমাধান না করে রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছে। নিরীহ মানুষের উপর পুলিশ, বিজিবি ও র‌্যাবের নিষ্ঠুর-নির্মম নির্যাতনের কারণে ঘরে ঘরে আজ মজলুমের আহাজারি বেড়েছে। রাষ্ট্রের কথা, জনগণের দাবি ও মতামত উপেক্ষা করে এবং সংবিধান লঙ্ঘন করে দেশবাসীর সাথে প্রতারণা করেছেন শেখ হাসিনা। নিজের অভিলাষ পূরণের জন্য দেশকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজ ছাত্রাবাসে গভীর রাতে পুলিশ তল্লাশির নামে ঘুমন্ত ছাত্রদের আটক ও অস্ত্র উদ্ধারের যে নাটক সাজিয়েছে তা আওয়ামী ষড়যন্ত্র বাস্তবায়নের একটি নিকৃষ্ট অংশ মাত্র। দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি জনগণের সহানুভূতি ও সরকারের জুলুম-নির্যাতনে দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে সরকার পরিকল্পিতভাবে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এসব ঘটনা সাজিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের যোগসূত্র স্থাপনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা, তারা বলেন গণতন্ত্র, দেশ ও ইসলাম বাঁচার আন্দোলন অচিরেই আরো তীব্র রূপ ধারণ করে এই সরকারের পতন নিশ্চিত করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।