মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হরতাল নেই, সারাদেশে বিক্ষোভ

শেয়ার করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে গত ১লা ফেব্রুয়ারি থেকে নিয়মিতই রোববার-বৃহস্পতিবার হরতাল চলছিল। মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ সামনে রেখে অবশেষে তাতে বিরতি দিয়েছে জোটটি।

বে হরতাল না থাকলেও অবরোধ বহাল আছে। তার সঙ্গে বুধবার (২৫ মার্চ) সারাদেশের জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে জোট।

মঙ্গলবার(২৪ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নামে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

একইভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভূত সব শরীক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বত:স্ফুর্তভাবে পালনের জন্যও বলা হয়েছে।

গতকালের বিবৃতিতে অবিলম্বে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি’র গুমকৃত যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে ২০ দলীয় জোটের সকল গুমকৃত নেতা-কর্মীদেরকে তাদের পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং সারাদেশে গুম, খুন, বন্দুক যুদ্ধের নামে ঠাণ্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ণ বন্ধের দাবিতে চলমান আন্দোলন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘জাতীয় নেতারা’ জাতীয় স্মৃতিসৌধ এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদনে যাবেন কি-না, তা বিবৃতিতে বলা হয়নি। এর আগে গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে যাননি খালেদা জিয়া। গত ৩ জানুয়ারি থেকে তিনি গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতেও তিনি সেখানে ছিলেন।

শেয়ার করুন