২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য প্রতিহত করতে হবে

DSC_0303
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার শহর শাখার বর্ধিত সভা শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক শোয়েব ইফতেকারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। পৌর যুবলীগ নেতা আসাদ উল্লাহর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়ন হলে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির ব্যাপক পরিবর্তন সাধিত হবে। বিগত বিএনপি-জামায়াতের শাসন আমলে ব্যাপক লুটপাটে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছিল। বর্তমান সরকার দেশকে ওই অবস্থা উত্তরণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে, এমনি সময় বিরোধী জোট হরতাল ও অবরোধের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশ ও জাতির স্বার্থে যুবসমাজকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে। বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল হক সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহীদউল্লাহ, শফিকুল ইসলাম। বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর যুবলীগনেতা ডালিম বড়–য়া, শাহেদ মোঃ এমরান, মমতাজ আলম, মুবিনুল হক, আবুল কাসেম, কুতুব উদ্দিন, জাহাঙ্গির আলম, হেলাল উদ্দিন, শফি উল্লাহ শফি, রহমত উল্লাহ রকি, আরফাত চৌধুরী, মোঃ ইব্রাহিম, রূপন চৌধুরী, ছানা উল্লাহ, স্বপন দাশ, বেলাল হোসেন, আমির হোসেন, নুরুল হুদা, নুরুল ইসলাম নুরু, প্রদীপ পাল রানা, মোঃ আজিজ, সুবীর চৌধুরী, শাহীন আহমদ, মোস্তাক আহমদ, নজরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম বাবুল, মামুনুর রশীদ মামুন, মোঃ মোস্তাফিজ, আসিফ হাসান, সুজন তাহের চৌধুরী, জনি ধর, বাদশা রাশেদ খান, মোঃ শাহাজাহান, আমান উল্লাহ আমান, এহেসানুল হক, আবু সাঈদ, কামরুল, ইয়াকুব আলী, সোহেল বড়–য়া, ওমর ফারুক সোহাগ, জসীম উদ্দিন আকাশ, খোরশেদ আলম, জয়নাল আবেদীন, মোঃ শহিদ উল্লাহ, ফিরোজ আহমদ, আলাউদ্দিন মামুন, এরশাদ শিবলু, আব্দু সালাম ভেট্টু, নজরুল ইসলাম  প্রমূখ।
বর্ধিত সভা পরবর্তী বিএনপি-জামায়াতের হরতাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হত্যার পরিকল্পনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।