মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

হজ যাত্রীদের নিবন্ধন শুরু আজ

শেয়ার করুন

হজ প্যাকেজ-২০১৭ অনুযায়ী হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আজ মঙ্গলবার শুরু হচ্ছে। চলবে তিন দিন আগামী ৩০ মার্চ পর্যন্ত।

হজ গমনেচ্ছুদের মধ্যে যারা প্রাক-নিবন্ধন করেছেন তারা এই সময়ে নিবন্ধন করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে। নির্ধারিত কোটার মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড ও হজ এজেন্সি ব্যবস্থাপনার জন্য ৮৫০ জন সরাসরি নিবন্ধন করবেন। অবশিষ্ট ১ লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে পূরণ করা হবে। এজন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত প্রাক-নিবন্ধিতকে ২০১৭ সালের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এ ছাড়া হজ প্যাকেজে ঘোষিত ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার মধ্যে ২৮ হাজার ৭৫২ টাকা নেওয়া হয়। সিটি চেক ইন, জমজম পানি, শতকরা ১ ভাগ হারে অতিরিক্ত বাড়ি ভাড়া সৌদি হজ মন্ত্রণালয়ের অনুকূলে, ব্যাংক গ্যারান্টি সৌদি জেনারেল কার সিন্ডিকেটের অনুকূলে, স্থানীয় সার্ভিস চার্জ, হজ যাত্রীদের কল্যাণ তহবিল, হজ যাত্রীদের জন্য ট্রলি ব্যাগ ও প্রশিক্ষণ ফি বাবদ ৮ হাজার ৪০১ টাকা কেটে অবশিষ্ট ২০ হাজার ৩৫১ টাকা সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যার বিপরীতে নিজ নিজ এজেন্সির হিসাবে ফেরত দেওয়া হবে।

একই সঙ্গে হজ এজেন্সির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দিতে হবে।

এদিকে ই-হজ্ব ব্যবস্থাপনার সমন্বয়ের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট স্ক্যান করে তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে ধর্ম সম্প্রতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেয়ার করুন