১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৫

গাজীপুরে কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে কলেজছাত্রীসহ পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি (১৭), ভাওরাইদের ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা (১৬) ও উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা (১৬)। এই তিনজন গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। নিহত অপর দুইজনের মধ্যে একজন লেগুনা চালক ও অপরজন অজ্ঞাত এক পুরুষ।

আহতরা হলেন- গাজীপুর নগরীর ভুরুলিয়ার ছায়াতরু এলাকার শহীদুল ইসলাম (২৬), সালনা এলাকার গিয়াস উদ্দিন (৩০), দক্ষিণ খাইলকৈর এলাকার রেজাউল হক (৪০), সদরের রাজেন্দ্রপুরের শরীফুল ইসলাম (২২), হোতাপাড়া এলাকার মামুন (২২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাওজোর হইওয়ে পুলিশের ওসি আব্দুল হাই জানান, লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই পাজজন নিহত ও সাতজন আহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।