মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

স্যামিকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানালেন আফ্রিদি

শেয়ার করুন


পাকিস্তানের পেশোয়ার জালমি ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামিকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক তার আহ্বানে সাড়া দেবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

ড্যারেন স্যামি পাকিস্তান সুপার লিগ-পিএসএলে পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন। পিএসএলের দ্বিতীয় আসরে দলকে নেতৃত্বে দিয়ে শিরোপা জিতিয়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার। এছাড়া ড্যারেন স্যামিই প্রথম ক্রিকেটার যিনি লাহোরে ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে স্বীকৃতি দিয়েছিলেন।

সম্প্রতি একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্যামির বিষয়ে জাভেদ আফ্রিদি বলেন, ‘স্যামিকে ইসলাম বিষয়ে জানানোটা আমার বড় অর্জন। আমি দোয়া করি যেন সে তার ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে। ‘

এসময় জাভেদ আফ্রিদি জালমির ভক্তদেরকে স্যামির জন্য দোয়া করতে বলেন, যাতে স্যামি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

– See more at: http://www.bd-pratidin.com/sports/2017/03/22/216960#sthash.YAy7FuSf.dpuf

শেয়ার করুন