১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে দুবৃর্ত্তদের হামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটানয় গুরুতর আহত আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ফরিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আটপাড়া শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগের কয়েকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা অফিসের সামনে রাখা ৫-৭টি মোটর সাইকেল ভাঙচুর করে। সশস্ত্র হামলায় আমিসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হই।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডা. আনোয়ারুল হক এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসের ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।