১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন এর ৩য় বর্ষে পদার্পণ

 

হাসিঘর ফাউন্ডেশন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কক্সবাজার জেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড, অসহায় মানুষের মুখে হাসি ফুটাবে স্লোগান কে সামনে রেখে,অর্থাৎ দেশ ও জাতির স্বার্থে কাজ করার লক্ষ্যে ২০২১ সালের ০৩ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরন, করোনা পাদুর্ভাবের সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাজার ও করোনা টিকাদান কেন্দ্ৰে মাস্ক লিপলেট ও স্যানিটাইজার বিতরন এবং কোনো অসহায় মানুষ বড় রোগে আক্রান্ত হলে তার জন্য আর্থিক সহায্য,অনুর্ধ ১-১৮ বছরের বাচ্চাদের মসজিদ ও নামাজমূখি করার জন্য পুরুস্কারের ব্যবস্থা,এবং যেকোন প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দূর্যোগে দেশ ও জাতির স্বার্থে কাজ করে গিয়েছে এবং যাচ্ছে হাসিঘর ফাউন্ডেশন নামে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার জানান “হাসিঘর ফাউন্ডেশন” একটি শিক্ষামূলক,সামাজিক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে।

নিজের মন-মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়। এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২১ সালের ০৩ জুলাই সচেতন তরুণ তরুণীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন,”অসহায় মানুষের মুখে হাসি ফুটাব” এই স্লোগানকে বুকে ধারণ করে হাসিঘর ফাউন্ডেশন” পদযাত্রা শুরু করে।আজ ‘০৩ জুলাই ২০২৩”হাসিঘর ফাউন্ডেশন ৩য় বর্ষে পদার্পণ করছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।