১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

স্বাধীন বাংলা বেতারের শিল্পী মিহির নন্দীর মৃত্যু

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী ও সঙ্গীতঙ্গ ওস্তাদ মিহির নন্দী মারা গেছেন। গত ২৩ দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ মে) রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রোববার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে তার মরদেহ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হবে। পরে দুপুরে নগরীর বলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে মিহির নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন এ কণ্ঠযোদ্ধা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ শ্রেণির সংগীত শিল্পী ছিলেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।