১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্পীকার, চীফ হুইফ ও আই পি ইউ’র সেক্রেটারি কক্সবাজার আসছেন আজ


জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চীফ হুইফ আ.স.ম. ফিরোজ এমপি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আই পি ইউ)’র সেক্রেটারি জেনারেল মি. মার্টিন চুংগং আজ কক্সবাজারে আসছেন। সূত্র জানায়, নেতৃবৃন্দ ৮ এপ্রিল সকাল পৌনে ৯টায় নিজ নিজ বাস ভবন থেকে বের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভো এয়ারের এটি ফ্লাইট যোগে সকাল ১১ টায় কক্সবাজার পৌঁছবেন।
সেখান থেকে কক্সবাজার সার্কিট হাউজে উপস্থিত, বেলা ১২ টায় উখিয়ার ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলে উপস্থিত ও বিকাল ৩ টায় রামুতে পৌঁছে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত বৌদ্ধ বিহার স্থাপনা পরিদর্শন করবেন। বিকাল ৪টায় কক্সবাজার ইনানী বীচ দর্শন শেষে রয়েল টিউলিপ হেটেলে রাত্রী যাপন করবেন। পরদিন ৯ এপ্রিল সকাল ১১.৩০ টায় কক্সবাজার বিমান বন্দর থেকে নভো এয়ারের ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালে আই পি ইউ’র সেক্রেটারি জেনারেল মি. মার্টিন এর স্ত্রী, চীফ হুইফ আ.স.ম. ফিরোজের স্ত্রী, স্পীকারের ব্যক্তিগত, গণমাধ্যম, ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সফরসঙ্গী থাকবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।