২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

স্পিরিট পানে বিএনপি নেতার ছেলেসহ ২ জনের মৃত্যু

ঈশ্বরদীতে বিষাক্ত স্পিরিট পান করে দুই যুবকের প্রাণহানি ঘটেছে। তারা হলেন- ফতেহ মোহাম্মদপুর এলাকার বিএনপি নেতা ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুর ছেলে ওহিদুর রহমান সজল (৩২) এবং একই এলাকার জনৈক মৃত শামীমের ছেলে রাজু (৩০)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার প্রথমে রাজু এবং রাত সোয়া নয়টার দিকে সজল মারা যায়। নিহতের পরিবার, স্থানীয় কাউন্সিলর কামাল আশরাফি ও ঈশ্বরদী পুলিশ ঘটনা নিশ্চিত করেছে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে শনিবার রাতে এই যুবকরা মদ না পেয়ে নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে শিমুল ডাক্তারের হেমিও ওষুধের দোকান হতে বিষাক্ত স্পিরিট কিনে পান করেন। রবিবার দুপুরের পর হতে এদের শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেলের দিকে এদের প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। ঈশ্বরদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে রাজুকে এবং পরে সজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ২ ঘন্টার ব্যবধানে উভয়ের প্রাণহানি ঘটে।

সূত্রঃ ইত্তেফাক

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।