১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্পর্শিয়া অভিনিত সিনেমা “আবার বসন্ত” আসছে এবারের ঈদে

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ ঈদ মানেই আনন্দ। এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে একশ্রেণির দর্শক সিনেমা হলে ভিড় করেন। বাণিজ্যিক সাফল্যের আশায় অনেক প্রযোজক-নির্মাতা চান ঈদ উপলক্ষে ছবি মুক্তি দিতে। এই নিয়ে চলে ইদুর দৌড় প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনিত সিনেমা “আবার বসন্ত”।

অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অর্চিতা স্পর্শিয়ার সাথে জুটি বেঁধেছে তারিক আনাম। এই সিনেমায় তারিক আনাম ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, ইমতু রাতিশ, আনন্দ খালেদ ও মুকিত জাকরিয়া।

আবার বসন্তঃ শেষ বয়সে একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র ‘আবার বসন্ত’। ৬৫ বছরের লোকটির সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে ২৫ বছরের তিথি(স্পর্শিয়া) নামের মূল চরিত্রের একটি মেয়ে। সিনেমাটি কখনো কখনো মনে হয় যেন অসম প্রেমের গল্প।

এবারের ঈদে শুভ মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, ব্লক ব্লাস্টার যমুনা ফিউচার পার্ক, বলাকা সিনেওয়ার্ল্ড, সীমান্ত সম্ভার, চট্টগ্রামের সিলভার স্কিন, সাভারের সেনা ও ময়মনসিংহের পূরবী সিনেমা হলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।