৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

স্থানীয়দের জন্য বরাদ্ধ বাস্তবায়নে সিবিও সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া-টেকনাফের ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্টির জীবন মান উন্নয়নে বরাদ্ধকৃত অর্থ স্থানীয় সংস্থার মাধ্যমে বাস্তবায়নে এনজিও প্লাটফর্ম এর সাথে ইউসিএনএ (উখিয়া কমিউনিটি বেইজড এনজিও এলায়েন্স) প্রতিনিধিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, সকাল ১১ টার দিকে কক্সবাজার সী-প্যালেসস্থ এনজিএ প্লাটফর্ম অফিসে এই সভা হয়।

এ সময় ইউসিএনএ এর প্রতিনিধিগণ রোহিঙ্গা আশ্রয়ের পর থেকে ক্ষতিগ্রস্থ স্থানীয়দের জনগোষ্টির জন্য বরাদ্ধকৃত ২৫% সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংস্থা এবং ক্লাব গুলোকে সম্পৃক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।

এতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার পাশাপাশি শতভাগ কার্যকর ভূমিকার রাখবে এমনটি অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আলোচনায় অংশ নেন এনজিও প্লাটফর্ম এর কো-অর্ডিনেটর ইয়াং চেন, ডেপুটি ম্যানেজার আমির হোসেন, ন্যাশনাল কো-অর্ডিনেটর আহসান উদ দৌলা।

অপরদিকে ইউসিএনএ এর পক্ষ থেকে হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো চীফ শামশুল হক শারেক, দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া, সাংবাদিক আয়াজ রবি, ইউসিএনএ প্রতিনিধি সৈয়দ হোছন, সিবিও প্রতিনিধি শাহ কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।