২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

স্ত্রীকে ফিরে পেতে স্বামী’র আকুতি!

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): দীর্ঘ ১৯ বছর পুর্বে পারিবাবিক ভাবে বিয়ে হয় সুজাতা বড়–য়া(৩৫) আর শিবু বড়–য়া(৪০) এর মধ্যে। স্বামী শিবু’র বাড়ী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং উত্তর পিএফ পাড়ায় আর সুজাতার বাড়ী রুমখাঁ পালংয়ে। অতি সুখের মধ্যে অতিবাহিত হতে চলছিল তাদের বিবাহিক দাম্পত্য জীবন। স্বামী শিবু সুজাতা’কে এনজিও সংস্থা আইওএম মাধ্যমে কুতুপালং কমিউনিটি ক্লিনিকে ‘আয়া’ হিসেবে অনেক কষ্ট বিনিময়ে একটি এনজিওতে চাকুরী নিয়ে দেয়। চাকুরী হওয়ার কিছু দিন পর্যন্ত তাদের সম্পর্ক ভাল থাকলেও গত ৬মাস ধরে শুরু হয়ে নানান সমস্যা। স্বামী শিবুর অভিযোগ স্ত্রী সুজাতা তার কথা শুনছেনা। চাকুরী হওয়ার পর থেকে বিভিন্ন খারাপ কাজে পা দিয়েছে। এতে সে বাধা দেওয়ায় বর্তমানে সুজাতা তার বাড়ীতে যাচ্ছেনা। পাশর্^বর্তী পাতাবাড়ী গ্রামে তার বোনের বাড়ীতে থাকছে। সে আরো জানায়, আমার স্ত্রী হিসেবে অধিকার তা ভাল মন্দ দেখবাল করার। কিন্তু উল্টো সে আমার বিরুদ্ধে বাইরে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এরপরও আমি চাই সে আমার ঘরে ফিরে আসুক। কারণ আমার ২টি সন্তান রয়েছে ১টি ছেলে, ১টি মেয়ে। তিনি এ বিষয়ে বিভিন্ন জনের নিকট ধর্ণা দিয়ে কোন কাজ হয়নি বলে জানান। এ নিয়ে সুজাতার সাথে একাধিক চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।