৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে কাঞ্চন হালদার (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।

কাঞ্চন হালদার ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর মহল্লার দুলাল হালদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার মো. সাফায়েত জানান, ২০০৮ সালের ১৪ জুন ভোর চারটার দিকে নিজ বাড়িতে স্ত্রী স্বপ্না মালোকে (২০) যৌতুকের দাবিতে কুপিয়ে হত্যা করেন স্বামী কাঞ্চন হালদার। ওই দিনই স্বপ্নার বাবা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাঁদপুর গ্রামের বাসিন্দা জীবন কুমার মালো বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

সরকারপক্ষের কৌঁসুলি স্বপন কুমার পাল জানান, ঘটনার আড়াই বছর আগে স্বপ্নার সঙ্গে কাঞ্চনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। পরবর্তী সময়ে কাঞ্চন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।