১০ এপ্রিল, ২০২৬ | ২৭ চৈত্র, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ

স্কাসের উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর উদ্যোগে ‘শিশু নির্যাতন বন্ধের জন্য সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে রোহিঙ্গা শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উখিয়া ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে স্কাসের দু’টি এমপিসিতে আলাদা আলাদা এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের হল রুমে ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ এস এম ইশতিয়াক শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ক্যাম্পের ডেপুটি ম্যানেজার অর্ণব চৌধুরী, এডুকোর প্রতিনিধি খাদিজা আক্তার, স্কাসের ফোকাল পার্সন তৌহিদুল মোস্তফা, সিপি ম্যানেজার আনোয়ার জাহেদ, ক্যাম্প সিপি ফোকাল রফিক উদ্দিন, ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের প্রতিনিধি ফাহিম চৌধুরীসহ ক্যাম্পে কর্মরত শিশু সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সংস্থা ও স্কাসের প্রতিনিধিগণ।
দাতা সংস্থা এডুকোর সহায়তায় এই চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্কাস শিশু সুরক্ষায় বিভিন্ন ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে দাতা সংস্থার সহায়তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।