১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

স্কাউটসসের নিয়ন্ত্রণ জামায়াত-শিবিরের হাতে যাচ্ছে কিনা কঠোর নজরদারি করতে হবে- এমপি জাফর

বার্তা পরিবেশক:

বাংলাদেশ স্কাউটসের অধীনস্থ কক্সবাজারের চকরিয়া উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে গ্রুপ সভাপতি ওয়াকর্শপ শীর্ষক ওয়াকর্শপ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম স্কাউটস সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ‘স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এই স্কাউটসের নিয়ন্ত্রণ নেওয়া চেষ্টা করছে। ইতোমধ্যে জাতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে, স্কাউটসসে শিকড় গেঁড়েছে জামায়াত-শিবির। তাই এই স্কাউটসসের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন কর্মী যাতে ঢুকে যেতে না পারে বা স্কাউটসকে নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করতে হবে। এতেই স্কাউটসসের গুরুত্ব ও কর্তব্য রক্ষা পাবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে শনিবার (০৩ জুন)  সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই স্কাউটস গ্রুপ সভাপতি ওয়ার্কশপে আরো বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। এতে উপজেলাজুড়ে দায়িত্বপ্রাপ্ত সকল স্কাউটস সভাপতি, সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।