২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সৌদি প্রবাসী নাইক্ষ্যংছড়ির মাওলানা রশিদ উল্লাহর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

সৌদি আরবের মক্কায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবাসী মাওলানার মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি….রাজেউন)।

১জুন মৃত্যুর পর সেদেশের নানা আনুষ্ঠানিকতা শেষে মরহুমকে মক্বরায়ে শুহাদায় দাফন করা হয়েছে।

মৃত প্রবাসীর নাম মাওলানা রশিদ উল্লাহ। তিনি বাংলাদেশের পটিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র ছিলেন।

তার গ্রামের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ঠান্ডাঝিরি গ্রামে।

সৌদি আরবের রিয়াদস্থ জামিয়াতুল ইমাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মরহুমের ছেলে মোহাম্মদ সোহেল জানান, তার পিতা মরহুম মাওলানা রশিদ উল্লাহ দীর্ঘ ১৭ বছর যাবৎ সৌদি আরব মক্কায় আল মানার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

গত মাসের শেষের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যাথা অনুভব করলে শিরকায়ে আরাফাত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

মরহুম মাওলানা রশিদ উল্লাহর ৪ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।