৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

Fakrul20160319055817
বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

রোববার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশ করতে না দেওয়াকে সরকারের নোংরা রসিকতা বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার দেখা করতে গেলেও তারা দেখা দেননি। সমাবেশের অনুমতি না দিয়ে বিরোধী দলের কর্মসূচিকে নিয়ে মারাত্মক প্রতারণা, প্রহসন ও ভেল্কিবাজির আশ্রয় নিয়েছে বর্তমান শাসক গোষ্ঠি।

অনুমতি চেয়ে গণপূর্ত বিভাগে বিএনপির পাঠানো চিঠির উল্টো পাশে উত্তর দেওয়াকে প্রমাণ করে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, যোগ্য নয়। তারা জনমত ও আইনের শাসনে বিশ্বাস করে না। তারা ক্ষমতায় এসে গণতন্ত্রকে কবর দিয়েছে। এখন চলছে মিলাদ মাহফিল ও কুলখানি। এভাবেই সরকার চলছে, যোগ করেন মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকার আইন করে জনসভার অনুমতি বন্ধ না করলেও তারা জনসভা করতে দিচ্ছে না। তারা মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশ কোন দিকে ধাবিত হচ্ছে। এখানে রাজনৈতিক পরিস্থিতি কত ভয়াবহ। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার কী নিষ্ঠুরতায় নিষ্পেষিত হচ্ছে। যা দেশবাসী প্রতিদিন প্রতিক্ষণ উপলব্ধি করছেন।

এ সময় ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশে জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।