১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

সোমবার কক্সবাজারে ৭৩, ভিন্ন জেলায় ১৫, পুরাতন ২ পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ২২ জুন ৫৩৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৯০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৭৩ জন, ভিন্ন জেলায় ১৫ জন, আগে আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৪৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ২২ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৭৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫১ জন, চকরিয়া উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, মহেশখালী উপজেলায় ৮ জন ও পেকুয়া উপজেলায় ৩ জন। ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ১৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২১২০জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ৩৫ জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০২ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৭৬ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৫৫৫৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯৮ জন করোনা রোগী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।