৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সোনাদিয়া থেকে ৩ লাশ উদ্ধার

download

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাদিয়ার মগচর এলাকা থেকে মহেশখালী থানা পুলিশ লাশ ৩টি উদ্ধার করেন। ৩ জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার গুরা মিয়ার পুত্র মোস্তাক আহমদ (৩০) ও একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার জালাল আহমদের পুত্র মো: রফু (৩৫)।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, সোনাদিয়ার চরে ৩ প্রায়ই পাশাপাশি স্থানে এক সাথে ৩ টি লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ লাশ ৩ টি উদ্ধার করে নিয়ে আসা হয়।
মহেশখালী থানার ওসি (তদন্ত ) দিদারুল ফেরদৌস জানান, পরিচয় পাওয়া দু’জন জেলে রোববার সংঘটিত ঝড়ের সাগরে নিখোঁজ ছিলেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি জন মনে হচ্ছে পর্যটক। তার পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি আঞ্জুমানে মুফিদুলকে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।