২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

সোনাদিয়া ও ইনানীর চরে ভেসে এল দু’মরদেহ


কক্সবাজারের মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া ও পাথুরে সৈকত ইনানীর চরে ভেসে এসেছে দু’ব্যক্তির মরদেহ। মঙ্গলবার সকালে ও দুপুরে পৃথক সময়ে এসব মরদেহ ভেসে আসে। মরদেহ দুটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার মেম্বার কাজল আকতার জানান, সকালের জোয়ারের পানির সাথে একটি লাশ ভেসে এসে চরে ভীড়ে। তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। পরে লাশটি কূলে তোলে রেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। তিনি জানান, লাশের শরীরে একটি সাদা হাত লম্বা শার্ট রয়েছে। চুলগুলো লাল। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ধারণা করা হচ্ছে সোমবার সকালে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজার সৈকত উপকূলের নিখোঁজ দু’জেলে মধ্যে একজনের লাশ হতে পারে এটি ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।
অপরদিকে, উখিয়ার ইনানীর বীচ পয়েন্ট এলাকায় বেলা ১১টার দিকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে চরে আটকে যায়। ক্ষত-বিক্ষত লাশের পরণে কোন কাপড় ছিল না। কোমরে একটি গুন্সি ও বাম হাতে একটি তাবিজ বাঁধা রয়েছে। যুবক লাশটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে। স্থানীয় পর্যটন ব্যবসায়ী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি থামার পর প্রথম বাড়ি থেকে বের হয়ে বীচের দিকে গেলেই ভাসমান মরদেহটি তার নজরে আসে। উপুড় হয়ে থাকা মরদেহটি কূলে টেনে তোলার ব্যবস্থা করে থানায় ফোন দেন তিনি। এটিও সাগরে নিখোঁজ কোন জেলের লাশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ টিমকে বীচ এলাকায় পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হসপিটাল মর্গে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।